আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার মাযহারুল হক অডিটরিয়ামে গতকাল উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীলসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে গুণগত শিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের হল রুমে আলেমদের সঙ্গে মতবিনিময় ও এতিম শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন।
