প্রেস কাউন্সিল পদকের জন্য আবেদনের সময় ফের বাড়ল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৬

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২১ এর আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবাদপত্র বা সাংবাদিক বা ফটোজার্নালিস্টদের ভূমিকার স্বীকৃতি হিসাবে এই পদকের আবেদন আহ্বান করে গত পহেলা ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে।  আবেদনের শেষ তারিখ ছিল গত ৫ জানুয়ারি। কিন্তু করোনা প্রেক্ষাপট বিবেচনায় আবেদন দাখিলের সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। একই কারণে আবেদন দাখিলের সময় ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও বর্ধিত করা হলো। প্রেস কাউন্সিল সচিব (যুগ্মসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে সাতটি ক্যাটাগরিতে এই পদক দেওয়া হচ্ছে।