কেরানীগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭

ঢাকার কেরানীগঞ্জে বাঁশপট্টি বেড়িবাঁধ এলাকার একটি ডাইং কারখানার সামনে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কারখানা মালিককে ছুরিকাঘাতে খুন করেছে একদল সন্ত্রাসী।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রফিক আহমেদ তার কারখানার সামনে মাদক বিক্রেতাদের আড্ডা দিতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়। শনিবার রাতে রফিক আহমেদ কারখানা থেকে বাসার উদ্দেশ্য রওনা হলে সন্ত্রাসী নাইম ও বিল্লাল তাদের দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। তারা কারখানা মালিক হাজি রফিক আহমেদকে (৬০) উপর্যুপরি ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করে। দুই দিন চিকিত্সাধীন থাকার পর রবিবার রাতে রফিক আহমেদ মারা যান। এ ব্যাপারে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।