স্বাস্থ্যখাতকে প্রাধান্য দিয়ে ভারতে বাজেট পেশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩

স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে ভারতে নতুন বাজেট পেশ করা হয়েছে। সোমবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণা করেন। এই প্রথম পেপারলেস বাজেট পেশ হলো ভারতে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সব জেলায় তৈরি করা হবে স্বাস্থ্য ল্যাবরেটরি।

এছাড়া বাজেট ঘোষণায় তিনি বলেন, মহামারি সামাল দিতে প্রতিষেধক তৈরি করেছি আমরা, আরো দুটি প্রতিষেধক আসছে। অর্থমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে ২৫ হাজার কোটি রূপি ব্যায়ে ৬৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি রাস্তাও সংস্কার করা হবে।

২০২১-২২ এর বাজেটে রেল নিয়েও একাধিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। রেলের জন্য ১ লাখ ১০ হাজার ৫৫ কোটি রূপি বরাদ্দ করা হয়েছে।—এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

ইত্তেফাক/বিএএফ