কাউখালীতে জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৯

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্রসমাজের (জেপি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি কাউখালী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জাতীয় ছাত্রসমাজের উপজেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম কাইয়ুম শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা জেপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু,সাধারণ সম্পাদক শাহআলম নসু, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক সীমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, জেপির  সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা নেতা শেখ লিটন, রাজু আহম্মেদ, শামীম আহম্মেদ, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শামীম হোসেন, মঈনুল ইসলাম বাহাদুর প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি