রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২ ফেব্রয়ারি) ভোরে দৌলতদিয়ার লঞ্চঘাটের উজানে জেলে কুব্বাত হালদারের জালে বিশাল একটি কাতলা মাছটি ধরা পড়ে।
পরে কাতলা মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে ছইকা মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়। তখন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৬শ টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় কাতলা মাছটি কিনে নেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলামে বাজার থেকে ৩২ হাজার টাকায় ক্রয় করি। এখন মাছটি ১৭শ টাকা কেজি দরে বিক্রি করবো বলে বড় বড় ব্যাবাসয়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা-যমুনার, নদীর মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এই ধরনের সুস্বাদু মাছ জেলেদের জালে বেশী ধরা পড়ছে।
ইত্তেফাক/এনএ
