উড়িষ্যার এক লোককাহিনির শেষটা বেশ মজার। গল্পটা এমন :
গল্পটা ফুরালো।
ফুলগাছটা মুড়ালো।
ও ফুলগাছ, কেনই বা মুড়ালে?
কালো গরু আমার ডালপালা
খেয়ে ফেলেছে।
ও কালো গরু, কেন অযথা গাছের ডালপালা খেলে?
রাখাল মোটেই আমার দেখাশোনা করেনি।
ও রাখাল, গরুটার দেখাশোনায়
কেন এত অবহেলা?
আমার ছেলে-বউ খেতে দেয়নি।
ও ছেলে-বউ, কেন রাখালকে
খেতে দাওনি?
তখন যে বাচ্চাটা কাঁদছিল।
ও বাবুসোনা, কেন এমন করে কাঁদছিলে?
আমায় কালো পিঁপড়ে কামড়েছিল।
ও কালো পিঁপড়ে, কেন মিছামিছি
বাচ্চাটাকে কামড়ালে?
আমি তো তুচ্ছ প্রাণী ধুলায় থাকি।
আর নরম কিছু পেলেই কুট্টুস করে কাটি।
রূপান্তর : কুতুব আজাদ
অলংকরণ :অবিনাশ আচার্য
