মুহম্মদ আনিসুল হক
৩ ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২০ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ জমাদিউস সানি ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: গার্নেট ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পড়াশোনায় আনন্দবোধ করতেপারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্যক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কোনো আশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
