চঞ্চল চৌধুরী বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে সফল অভিনেতা। যে কাজটিই করেছেন সেটি চলে গেছে অনন্য উচ্চতায়। অন্যদিকে আরিফিন শুভ চলচ্চিত্রের দীর্ঘ যাত্রায় নিজেকে অপরিহার্য প্রমাণ করেছেন। তবে শুভর ক্যারিয়ারে সবচেয়ে বড় ক্যানভাসের কাজটি হতে যাচ্ছে এ বছর। বঙ্গবন্ধুর বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রের মতো একটি গুরুত্বপূর্ণ কাজে থাকছেন তিনি। চঞ্চল চৌধুরীও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন এই বায়োপিকে। দু’জনই ছবির কাজে রয়েছেন মুম্বাইয়ে। গত ২ ফেব্রুয়ারি ছিল আরিফিন শুভর জন্মদিন। অনুজপ্রতিম অভিনেতা শুভকে এই ছবিতেই শুভেচ্ছা জানান চঞ্চল চৌধুরী।
—ছবিটি চঞ্চল চৌধুরীর ফেসবুক থেকে নেওয়া
