ভান্ডারিয়ায় জাতীয় ছাত্রসমাজের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৬

পিরোজপুর ভান্ডারিয়ায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় ছাত্রসমাজের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা রিজার্ভ পুকুর পাড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে রাতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং কেক কাটা হয়। 

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি -জেপির রাজনীতি হল অহিংস ও উন্নয়নের রাজনীতি এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ার রাজনীতি। তাই এ ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায়থেকে ইউনিয়ন, উপজেলা পর্যায়ের সকল নেতাকর্মীতে ঐক্যবদ্ধ হয়ে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তীশালি করতে হবে। এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে বিজয়ী করতে ভোটারদেরর প্রতি ঘরে ঘরে গিয়ে জেপির উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।


ইত্তেফাক/এনএ