করোনা রোগীদের ৭২ শতাংশই টেলিমেডিসিন সেবা নিয়েছে :টেলিযোগাযোগ মন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৩

করোনা রোগীদের ৭২ শতাংশই টেলিমেডিসিন সেবা নিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। দেশের চারটি মোবাইল ফোন অপারেটরদের প্রশংসিত উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মন্ত্রী। প্রত্যাশা করেছেন, আগামী ২৬ মার্েচর মধ্যে অপারেটরগুলো তাদের নেটওয়ার্ক পুরোপুরি ৪জি-তে রূপান্তর করবে।

সোমবার গুগলের ‘কর্মজব’ এর সঙ্গে বাংলালিংক এর আনুষ্ঠানিক যাত্রা শুরু উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। এসময় অপারেটররা ব্যবসায়ের পাশাপাশি মানবসেবাতেও এগিয়ে থাকবে বলে মনে করেন মোস্তাফা জব্বার।

বাংলালিংকের যোগাযোগ বিভাগের প্রধান আঙ্কিত সুরেকার সঞ্চালনায় প্রতিষ্ঠান চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. তাইমুর রহমান, কর্মজব উদ্যোক্তা বিকি রাসেল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কেবলে দেশের মধ্যে নয় আন্তর্জাতিক পর্যায়েও চাকরি পেতে কর্মজব দারুণ ভূমিকা রাখকবে বলে প্রত্যাশা করেন এরিক অস।