লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বেড়েছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারের ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.২০ টাকা। এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩৯ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৫২ টাকা।