মুনাফা থেকে লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা থেকে লোকসানে ফিরেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৪৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ২৬ টাকা। এছাড়া, কোম্পানিটির দুই প্রান্তিকে বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ৮৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল শূন্য দশমিক ৩৩ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৫ টাকা।