গ্যালারিভর্তি মাঠেই হবে কাতার বিশ্বকাপ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

গ্যালারিভর্তি দর্শক নিয়েই মাঠে গড়াবে ২০২২-এর কাতার বিশ্বকাপ, জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইতিহাসে প্রথম বারের মতো মধ্যপ্রাচ্যে আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে জেনেভায় আয়োজিত একটি ভার্চুয়াল সভায় ফিফা সভাপতি বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী (এই বিশ্বকাপ নিয়ে), অসাধারণ একটি বিশ্বকাপ হবে এটি। পুরো বিশ্বকে একত্র করবে।’ এছাড়া কাতার বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসের আল খাতার বলেছেন, ২০২২ বিশ্বকাপে যেসব সেফটি প্রটোকল ব্যবহার করা হবে তার সবগুলোই এ মাসে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখবে কাতার।