ইনজুরিতে নাদাল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৭

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই কোমরের ইনজুরিতে পড়েছেন রাফায়েল নাদাল। যে কারণে এটিপি কাপে স্পেনের হয়ে প্রথম ম্যাচটি খেলতে পারেননি এই স্প্যানিশ টেনিস তারকা। তবে এ নিয়ে বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কেননা আগামীকালের মধ্যেই ফিট হয়ে ওঠার আশা করছেন তিনি।  এটিপি কাপে প্রথম দিন অস্ট্রেলিয়ার অ্যালেক্স দি মিনোরের বিপক্ষে খেলার কথা ছিল নাদালের। শেষ মুহূর্তে ম্যাচ থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়ে গতকাল টুইটারে নাদাল লেখেন, ‘যেহেতু আমার কোমরে ব্যথা আছে, তাই আজ  (গতকাল) এটিপি কাপের প্রথম ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি। আশা করি বৃহস্পতিবার আরো ভালো অনুভব করব।’ রজার ফেদেরারকে (২০) ছাড়িয়ে পুরুষ এককে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি নিজের করতেই অস্ট্রেলিয়ান ওপেনে এসেছেন নাদাল। তার আগে এটিপি কাপের মধ্য দিয়ে নিজেকে ঝালাই করে নিবেন তিনি।