ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়াগামী কাপড় বোঝাই বাসের চাপায় জাহানারা নামে এক নারী নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মরিয়ম নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত জাহানারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সটুরিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী এবং মরিয়ম একই ঠিকানার শরীফুল ইসলামের স্ত্রী।
নিহত মরিয়মের দুই বছরের পুত্র আবু বকর এবং ধামরাই উপজেলার বালীথা গ্রামের মৃত মমিন উদ্দিনের পুত্র আ: রহিমকে মারাত্মক আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বাসটি আটক করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ২ জন নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমএএম
