সিলেটে ৩০ মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১১

সিলেট অফিস

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের উদ্যোগে ৩০ মাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর নজরুল অডিটোরিয়ামে মা সম্মাননা অনুষ্ঠানে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক কোহেলী রানী রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদ, দক্ষিণ সুরমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুসরাত হক, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মমতাজ বেগম প্রমুখ।