নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
নলছিটির সুগন্ধা নদী থেকে সোমবার রাতে মো. রাশেদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সুগন্ধা নদীর বারইকরণ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। রাশেদুল ইসলাম প্রাণ-আরএফএল কোম্পানির বরিশাল ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন। তিনি নরসিংদী জেলার সায়দাবাক গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, গত ২৪ জানুয়ারি বরিশাল থেকে তিনি নিখোঁজ হন। নিহতের মুখমণ্ডল রক্তাক্ত ছিল। তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান তিনি।
