নগরঘাটায় জুয়া খেলা অবস্থায় আটক ৩

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের লস্করপাড়া থেকে সোমবার রাতে জুয়া খেলা অবস্থায় তিন জনকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা হলেন—আল মামুন, মো. রবিউল ইসলাম ও মো. মিজানুর রহমান। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আটক তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।