করোনার টিকা প্রদানে প্রশিক্ষণ
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা পার্বতীপুর উপজেলা হেল্থ কমপ্লেক্সের পাঁচ সদস্যের একটি টিম করোনা টিকা প্রদানের প্রশিক্ষণ নিচ্ছেন। তারা দিনাজপুর সিভিল সার্জন অফিসে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করছেন। সোমবার ও মঙ্গলবার এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে তারা পার্বতীপুর উপজেলায় করোনা রোগের টিকা প্রদান করবেন।
খাদ্যের নিরাপত্তা শীর্ষক আলোচনাসভা
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে চতুর্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‘খাদ্যের নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনাসভা হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান।
প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ও অবহিতকরণ কর্মশালার উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৮ম পর্বের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স(টিওটি) ও অবহিতকরণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাসিরনগর অফিসার্স ক্লাবে এই কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।
দুস্থ পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগরে অসহায় দুস্থ পরিবারের মধ্যে নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দোস্ত এইডের সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ শাখারিয়া গ্রামের ৫০ জন দরিদ্রের হাতে এ টিউবওয়েল তুলে দেয়।
