রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার নাফিসা দেলোয়ার, প্রজেক্ট অফিসার সহিদুল ইসলাম, প্রশিক্ষক শারমীন রীমা প্রমুখ। বক্তারা বলেন, নারী অভিবাসীদের একটি অংশ জোরপূর্বক শ্রম আদায়, শোষণ, যৌন হয়রানিসহ মানবপাচারের মতো ঘটনার শিকার হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিরোধে ওকাপ অগ্রণী ভূমিকা রাখছে।
