২৫তম বই দিবস পালন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৮

বাংলাদেশ বুক ক্লাবের আয়োজনে ২৫তম বই দিবস পালিত হয়েছে ১ ফেব্রুয়ারি রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক এবং বাংলাদেশ বুক ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে উপদেষ্টা প্রফেসর ড. সেলিমা সাঈদ। বুক ক্লাবের সভাপতি আল আমিন বিন হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সাবেক মহাপরিচালক আনু মাহমুদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, পাখি বিশেষজ্ঞ ও ফিকামলি সেন্টার-প্লাটিনাম জিমের প্রতিষ্ঠাতা ড. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বুক ক্লাবের সাধারণ সম্পাদক কবি আল মায়ামী, ২৫তম বই দিবসের আহ্বায়ক আমিনুল ইসলাম টুব্বুস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লেখক ও কলামিস্ট সেলিম মুজাহিদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, একক ও দলীয় সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি