বিশেষ প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা আলহাজ অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী গতকাল যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রাম নগরীর আদালত ভবন জামে মসজিদে আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত এই আইনজীবীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, প্রয়াতের পুত্র বিশিষ্ট সমাজসেবক খালেদ মাহমুদসহ আইনজীবী নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
এদিকে তথ্যমন্ত্রীর ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবনে বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
