মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৯

আব্দুস ছাত্তার সরকার

গাইবান্ধার সুন্দরগঞ্জের সামাজিক ও নাগরিক উদ্যোক্তা আব্দুস ছাত্তার সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক ও রংপুর অফিস ইনচার্জ এবং রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের পিতা। এ উপলক্ষ্যে আজ তার গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের কিসামত সদরে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।