সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নে হাটপাঙ্গাসী বাজারের মাছের পানি ও আবর্জনার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ। হাটপাঙ্গাসী বউ মার্কেটের সামনে সামিদুলের চায়ের দোকানের পেছনে হাটপাঙ্গাসী ইয়াং স্পোর্টিং ক্লাবের পাশে মাছের পানি ও ময়লা-আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বাজারের গুরুত্বপূর্ণ এই জায়গাটি বাজার কমিটি একাধিকবার পরিষ্কার করেছেন এবং বলা হয়েছিল মাছের পানি ও আবর্জনা অন্যত্র ফেলতে। কিন্তু তা মানা হয়নি। রাতের আধারে মাছের পানি ও আবর্জনা ফেলা হচ্ছে। এ ব্যাপারে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সরকার বলেন, বাজারের সৌন্দর্য রক্ষা এবং যাতায়াতের জন্য দুটি রাস্তা সংস্কার ও বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হয়েছে। তারপরও কেউ পরিবেশ দূষিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিশেষে, দ্রুত আবর্জনা পরিষ্কার করে দুর্গন্ধ দূর করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান
গ্রামপাঙ্গাসী চানপাড়া, রায়গঞ্জ,
সিরাজগঞ্জ
