ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘাটারচর মৌজার সাতটি মহল্লায় বসবাসরত নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঘাটারচর বাড়ি, ফ্ল্যাট ও প্লট মালিক কল্যাণ সমিতি। সোমবার রাতে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক। শহীদনগর, শান্তিনগর, ওলামানগর ও এলাহিনগরে রাস্তা অন্ধকার থাকায় প্রায়ই ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধ সংগঠিত হয়। তাই অন্ধকার পথ আলোকিত করার মাধ্যমে ছিনতাই, মাদক বেচাকেনা বন্ধে রাতে রাস্তার লাইট ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন। এরপূর্বে ঘাটারচর বাড়ি, ফ্ল্যাট ও প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি শফিকুর রহমান জামালের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ সার্কেল পুলিশ কর্মকর্তা মো. হুমায়ুন কবির। প্রফেসর এম এ মতিন ও সমির উদ্দীন প্রমুখ। ঘাটারচরবাসীর সামাজিক নিরাপত্তায় সাতটি মহল্লাই সিসি টিভির আওতায় আনা হবে এবং রাতে নৈশ্যপ্রহরী রাখা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
