করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ইব্রাহিম খালেদের পরিবারের সদস্যরা। ইব্রাহিম খালেদকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ইব্রাহিম খালেদের ছেলে সাঈদ আহমেদের স্ত্রী বলেন, ‘বাবার শারীরিক অবস্থা ভালো না। রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। করোনা পজিটিভ। ৮০ শতাংশ নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ।
