‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’ নামের নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান টি. কে. গ্রুপ।সোমবার রাজধানীর টি. কে. ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’ এর শুভ উদ্ভোধন করেন টি. কে. গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার।
এ সময় গ্রুপের বিভিন্ন ইউনিট ও ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলমাস রাইসুল গণি, জি এম (ফ্যাক্টরি) তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মোস্তফা হায়দার বলেন, ‘পুষ্টি ব্র্যান্ড সব সময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘পুষ্টি ব্র্যান্ড’ নিয়ে এসেছে আরেকটি নতুন পণ্য ‘পুষ্টি ড্রিংকিং ওয়াটার’।’ যা খুব শিগগিরই ভোক্তাদের আস্থা অর্জন করবে বলে মনে করেন তিনি।
ইত্তেফাক/কেকে
