বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন। তার রেগে যাওয়া এর আগে খুব কমই চোখে পড়েছে। এবার হাসপাতালের গার্ডের উপর বেজায় চটেছেন এই অভিনেতা। সম্প্রতি দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বাইয়ে এক হাসপাতালে গিয়েছিলেন হৃত্বিক। সেখানেই ঘটে এ ঘটনা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনই একটি ভিডিও।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হাসপাতালের গার্ড হৃত্বিককে ভিতরে ঢুকতে বাধা দেন। আর তাতেই বেজায় চটে যান তিনি। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আরে বোলো না অ্যায়সে স্যার’।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এই ভিডিওটির নিচে বিভিন্ন লোকজনকে কমেন্ট করতে দেখা গিয়েছে। তাতে অবশ্য নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন।
কেউ লিখেছেন, ‘উনি তো শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন, এবং স্যার বলেও সম্বোধন করেন।’
কেউ আবার লিখেছেন, ‘উনিও মানুষ, তাই মেজাজ হারাতেই পারেন।’ কারোর কথায়, ‘হৃত্বিককে এভাবে কেউ কেন চটালেন?’
ইত্তেফাক/বিএএফ
