সড়ক দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৩

কুষ্টিয়া ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত হয়েছেন শ্যালক ও দুলাভাই। নিহতরা হলো গাড়ির ড্রাইভার রাশেদ (৩৬) হেলপার ইয়াছিন (৩২)। 

স্থানীয়দের মাধ্যমে ঘটনার সংবাদ শুনে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা ঘটনা স্থলে উপস্থিত হয়। গাড়ি দরজা ভেঙ্গে লাশ দুইটি বের করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ দুইটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল জানান, বুধবার (৩ ফেব্রুয়ারি) ১২ মাইল সাহারা ফিলিং ষ্টেশন এর সামনে ঢাকা মেট্রো ড-১২০৫২৪,  যশোর ট- ১১৪৮৭৩ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঢাকা মেট্রো-ড-১২০৫২৪ গাড়ীর ড্রাইভার যশোর জেলার সাত পাঁচবাড়িয়ার আবুল হোসেনের ছেলে রাশেদ এবং হেলপার ঐ উপজেলার ছইর উদ্দিনের ছেলে ইয়াছিন। তার ঘটনাস্থলে মারা যায়।

     
ইত্তেফাক/এনএ