আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পাচ্ছে দিল্লির কৃষক আন্দোলন। এবার বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় মার্কিন পপ-তারকা রিয়ান্না। তবে কৃষকদের পাশে দাঁড়ানোয় তার সমালোচনা করছে ভারত। রিয়ান্নার এই পক্ষপাতিত্বকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলছে দেশটি।
মঙ্গলবার রাতে টুইটারে কৃষক আন্দোলনের একটি খবর শেয়ার করেন রিয়ান্না। ক্যাপশনে রিয়ান্না লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’
তার টুইটের কয়েক ঘণ্টা পরে কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাগ্নি মিনা হ্যারিসও কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছেন। এরপর তাদের টুইটগুলো ভাইরাল হয় এবং তাতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে।
why aren’t we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S
— Rihanna (@rihanna) February 2, 2021
বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, সংসদ পুরো বিতর্ক ও আলোচনার পর সংসদ ‘কৃষিক্ষেত্র সম্পর্কিত সংস্কারবাদী আইন পাস করেছে।
এর আগে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডোও। সেই সময় তাঁকেও একহাত নিয়েছিলেন কঙ্গনা। কানাডার আইন-শৃঙ্খলার প্রসঙ্গে তুলে কটাক্ষ করেছিলেন।
ইত্তেফাক/বিএএফ
