ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গান ‘চাইছি হতে’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫২

g বিনোদন রিপোর্ট

 

তরুণ গায়ক জনি খন্দকার দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন। জনি বলেন, ‘অনেক আগে থেকেই আমি তার ভীষণ ভক্ত। সেই থেকেই গানটি তৈরির পরিকল্পনা। আশা করি গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ গানটির কথা লিখেছেন বিখ্যাত গীতিকার কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ‘চাইছি হতে’ গানটির একটি গল্পভিত্তিক মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। সম্প্রতি গানটি ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করা হয়েছে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে গানটি আগামী ১৩ ফেব্রুয়ারি জনির নিজেস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে।