‘মা’ হওয়ার গুঞ্জনে দীপিকা!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩১

g বিনোদন ডেস্ক

 

বলিউড তারকা দীপিকা পাডুকোন সাতপাকে বাঁধা পড়ার পর থেকে তার ব্যক্তিজীবনের চেয়ে কাজ নিয়েই বেশি শিরোনামে এসেছেন। সম্প্রতি তার নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে আলোচনায় আসেন। তবে বিয়ের পর থেকেই তার ভক্তদের আলোচনার কেন্দ্রে ছিল দীপিকা-রণবীরের ঘরে কবে নতুন অতিথির আগমন ঘটছে। বলিপাড়ায়  অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল মা হতে চলেছেন দীপিকা। এতদিন এ নিয়ে দীপিকা-রণবীর কোনো মন্তব্য না করলেও এবার সেই গুঞ্জনের পাল্লায় জোর হওয়া লাগালেন দীপিকা নিজেই। নিজের ইনস্টাগ্রাম পোস্টে মা হওয়া বিষয়ে ইঙ্গিত দিলেন এ অভিনেত্রী।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দীপিকা। ছবিটিতে তাকে হালকা সাদা রঙের সালোয়ার-কামিজ পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি ‘ফেব্রুয়ারি’ বলে একটি মাত্র শব্দ যোগ করেন। আর এতেই বলিপাড়া থেকে শুরু করে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। কারিনা, আনুশকার পর এবার দীপিকাও কী নতুন কোনো সুখবর দিতে চলেছেন?—এমন প্রশ্ন করছেন অনেকে। ফেব্রুয়ারি শব্দটিতে হয়তো মা হওয়ার বিষয়েই ইঙ্গিত দিয়েছেন দীপিকা। ছবিটি শেয়ার করার পর থেকেই এই অভিনেত্রীর অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি দীপিকা ও রণবীর। তবে স্ত্রীর হাসিমুখের ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন রণবীর।

 

 

 

০