বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-এর সময় বাড়লো

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৭

বেসিসের উদ্যোগে চতুর্থ বারের মতো শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০। এই প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প জমা দেওয়ার জন্য রয়েছে তিনটি পৃথক ক্যাটাগরি। গত ৩১ জানুয়ারি ২০২১ তারিখে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে "Campus Activation : BASIS National ICT Awards 2020"-এর আয়োজন করা হয়। সরাসরি জুম প্লাটফর্ম ও ফেসবুকের মাধ্যমে অনলাইনে কয়েক হাজার শিক্ষার্থী সংযুক্ত ছিলেন। বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন উদ্ভাবনীমূলক আইডিয়াকে ব্যবসায়ে সমপ্রসারণের বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন। আগ্রহীগণ https://bnia.basis.org.bd লিঙ্কের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।