সরকারি শিশু পরিবারে পিঠা উত্সব অনুষ্ঠিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪০

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি শিশু পরিবারে পিঠা উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর বাবুরহাটস্থ সরকারি শিশু পরিবারে জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় এ পিঠা উত্সবের আয়োজন করা হয়। সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলাম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার প্রমুখ।