খুলনা অফিস
খুলনায় গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। নগরীর টুটপাড়া, নিরালা, শের-এ-বাংলা রোড, বি কে রায় রোড, নর্থ খাল ব্যাংক রোড, খানজাহান আলী রোড, মুজগুন্নী, খালিশপুর ও দৌলতপুর এলাকায় আমের মুকুল ধরেছে। বিশেষ করে খুলনার কালেক্টরেট চত্বরের সহকারী কমিশনারের (ভূমি) অফিস ভবনের সামনে একটি গাছে আমের মুকুল ব্যাপকভাবে শোভা পাচ্ছে। জোড়াকল বাজার এলাকার বাসিন্দা প্রদীপ কুমার মণ্ডল বলেন, আম গাছে আগাম মুকুল দেখে ভালো লাগছে। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন বলেন, কয়েকটি গাছে আগাম মুকুল এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, প্রায় ২৫ শতাংশ আম গাছে মুকুল এসেছে।
