কালিয়া (নড়াইল) সংবাদদাতা
নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় তিনটি ড্রেজার মেশিন ও একটি বলগেটসহ পাঁচ জনকে আটক করেছে কালিয়া উপজেলার বড়দিয়া নৌফাঁড়ি পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর মাধবপাশা বাজার নামক স্থান থেকে পুলিশ তাদের আটক করে। বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির আইসি এসআই আছাদুজ্জামান বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃক্ষের সঙ্গে পরামর্শক্রমে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
