খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

খুলনা অফিস

খুলনায় মাদক মামলায় নূর মোহাম্মদ বাবু নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আরিফুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত নূর মোহাম্মদ নগরের সোনাডাঙ্গার আব্দুল আজিজ মোল্লার ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২০ জুন নগরীর খুলনা শিল্পকলা একাডেমির সামনে থেকে ১২৪ বোতল ফেনসিডিলসহ বাবুকে গ্রেফতার করে ডিবি। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আওলাদ হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। পরে ঐ বছর ১৪ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলাম আসামি বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।