গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে আনিছ মোল্লা (৪০) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে। গোয়ালন্দ ঘাট রেলওয়ে ইনচার্জ সুনিল চন্দ্র সূত্রধর বলেন, মৃত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
