তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রাতেই ধর্ষণের অভিযোগ এনে ঐ কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক মিজানুর রহমানকে বুধবার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। তারাগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, ধর্ষণকারীকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।