দরপতনের শীর্ষে এনার্জিপ্যাক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সূচক ও লেনদেন সামান্য বাড়লেও সদ্য তালিকাভুক্ত এনার্জিপ্যাকের শেয়ারে দরপতন হয়েছে। কোম্পানি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, এনার্জিপ্যাকের শেয়ারদর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। তালিকাভুক্ত হওয়ার পর টানা কয়েক দিন শেয়ারদর বাড়লেও একইভাবে পতনে রূপ নিয়েছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত হওয়ার পর কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১০১ টাকা ৮০৯ পয়সায় লেনদেন হয়েছে। যা গতকাল বুধবার সর্বশেষ ৫৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।  কোম্পানির মোট ২৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে রবি আজিয়াটা। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে।  কোম্পানির মোট ৭২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ক্রিস্টাল ইনসিওরেন্স দরপতনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৩ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—ডমিনেজ স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইনটেক লিমিটেড, জুট স্পিনার্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনার্স লিমিটেড।