মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন অ্যাসিসট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবিসির সাধারণ সম্পাদক মো. আখতারুল আলমের হাতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর করেন
০০০
দোহার-নবাবগঞ্জ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা সম্প্রতি দোহারের জয়পাড়া বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার (আইসিটি) মোহাম্মদ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মো. মোস্তাক হোসেন
০০০
সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড এবং ইমপাল্স হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমপাল্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জহির-আল-আমিন এবং ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন
