ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাই উপেজলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সোমভাগের বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী গতকাল সন্ধ্যায় এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজাহার এ সময় এলাকাবাসীর সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের কোনো প্রকার গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানান। এলাকায় নির্মাণাধীন ৯ কোটি টাকার সেতুসহ আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের বিষয় তুলে ধরেন এবং সবাইকে নৌকায় ভরসা রাখার অনুরোধ জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপিত আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রফিক, মুক্তিযাদ্ধা মর্তুজ আলীসহ তার সমর্থকরা এ সময় তার সঙ্গে ছিলন।
