খিলগাঁওয়ে অস্ত্রসহ আটক ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

খিলগাঁও এলাকা থেকে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র?্যাব। আটককৃতরা হলো—মো. সুমন ও মো. নিজু হোসেন। গতকাল র্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র্যাব-১০-এর একটি দল খিলগাঁও থানার মস্তমাঝি-শেখের জায়গা লিংক রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে দুটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেটও উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামিরা পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবত্ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।