করোনা অতিমারিতে বিরাজমান পরিস্থিতিতে বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এসাইনমেন্টভিত্তিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমস্ত শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের গড় ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হলেও কোনো মূল্যায়নবিহীন শুধু অনলাইন ক্লাসনির্ভর হয়ে স্থবির হয়ে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণকরণ প্রক্রিয়া। এছাড়াও নানাবিধ প্রতিকূলতায় অনলাইনভিত্তিক পাঠদান ও পাঠগ্রহণ কতটা ফলপ্রসূ হচ্ছে সে বিষয়েও রয়েছে নানা অনিশ্চয়তা। এমন অনিশ্চয়তা আর স্থবিরতা শিক্ষার্থীদের মনে চরম হতাশার জন্ম দিচ্ছে। এ অবস্থায়, চাকরিতে প্রবেশের বয়সসীমা বিবেচনায় নিয়ে সেশনজট নিরসনকল্পে অবিলম্বে যথাযথ পদক্ষেপ গৃহীত হবে—এটাই কাম্য।
রেহেনুমা সেহেলী কবির
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
