প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন এস এম আহমেদ হোসেন নামে এক ব্যবসায়ী। তিনি নগরীর লালদীঘির উত্তর পাড়ের ওরিয়েন্ট টাওয়ারের মালিক। গতকাল বুধবার সকালে টেরিবাজার এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রতারণা ও জালিয়াতি করে আব্দুস সবুর নামে এক ব্যক্তির টাকা আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নেজাম উদ্দিন জানান, আব্দুুস সবুর নামের ঐ ব্যক্তির দায়ের করা টাকা আত্মসাতের মামলায় এস এম আহমেদ হোসেন পলাতক ছিলেন। গত মঙ্গলবার আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
