যুক্তরাষ্ট্র থেকে আনা উচ্চগতিসম্পন্ন ৪০টি ব্রডগেজ ইঞ্জিন যুক্ত হচ্ছে বাংলাদেশ রেলেওয়েতে। এসব ইঞ্জিনের গতি হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দ্রুতগতির এসব ইঞ্জিন আসা শুরু হবে আগামী মাসেই (মার্চ)। পাশাপাশি কোরিয়া থেকে আনা হবে উচ্চগতিসম্পন্ন ৮টি মিটারগেজ ইঞ্জিন। এছাড়া কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হবে আগামী বছরের শেষে (২০২২ সালে)। গতকাল বুধবার রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন তার নিজ দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নেতাদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান।
ক্র্যাব নেতাদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে রেল যোগাযোগ বাড়াতে আরো চারটি বড় রেল স্টেশন স্থাপনের কাজ চলছে।
মন্ত্রীর সঙ্গে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ প্রমুখ।
