ভাণ্ডারিয়ায় জাতীয় যুবসংহতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৯

জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির উদ্যোগে গতকাল বুধবার রাতে ভাণ্ডারিয়ায় স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ভাণ্ডারিয়া পৌর যুবসংহতি এবং ধাওয়া ও নদমুলা ইউনিয়ন যুবসংহতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।

যুবসংহতির উপজেলা আহ্বায়ক পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মো. কাওসারুল ইসলাম মালকার, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক। জাতীয় যুবসংহতির উপজেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সরদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্ উদ্দিন রাহাত জোমাদ্দার, সদস্য সচিব মো. জহির উদ্দিন অন্তু সরদার, পৌর ছাত্রসমাজের আহ্বায়ক মো. মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মো. মাহাবুব শরিফ শুভ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি-জেপির রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। তাই এ ধারা অব্যাহত রাখতে তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন, উপজেলা পর্যায়ের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে পৃথকভাবে মো. নাসীর উদ্দিন দুলাল সরদার সভাপতি এবং সাইদুল হক মুন্সিকে সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট ভাণ্ডারিয়া পৌর যুবসংহতি এবং মো. লিটন তালুকদার সভাপতি ও মো. সাবু হাওলাদার সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট ৫ নম্বর ধাওয়া ইউনিয়ন এবং মো. নজরুল ইসলাম হাওলাদার সভাপতি ও মো. আজিজুল হক বাবু হাওলাদার সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট ২ নম্বর নদমুলা ইউনিয়ন যুবসংহতির নবগঠিত কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/জেডএইচডি