ভারতে তৈরি অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের এক কোটি ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ১ কোটি ৭০ লাখ ডোজের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন এই বছরের প্রথম চার মাসের মধ্যেই পাওয়া যাবে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ হাজার ৮০২ জন।
ইত্তেফাক/এআর
