বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘হেদায়েত উল্লাহ পাঠাগারে’র উদ্যোগে খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ি জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
৭ জানুয়ারি থেকে এলাকার সকল বয়সী মানুষের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রতিষ্ঠান ও কোরআন শিক্ষার আসর পরিচালনার জন্য এলাকার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।
২০২০ সালের ২০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় হেদায়েত উল্লাহ পাঠাগার। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি আরবি শিক্ষার গুরুত্ব অনুভব করেন, মো. হারুনুর রশিদ, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইউছুফ, মোস্তফা কামাল নবী ও রাজিব চৌধুরী রাজু।

ইত্তেফাক/জেডএইচ
